সিলেট , ,

বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনায় মহানগর বিএনপির বিশেষ দোয়া বাদ জোহর

News Room
প্রকাশিত November 29, 2025, 12:09 PM
বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনায় মহানগর বিএনপির বিশেষ দোয়া বাদ জোহর

বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে খতমে কোরআন ও দোয়া অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় বিএনপির চেয়ারপার্সন সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর বিএনপির উদ্যোগে খতমে কোরআনের বিশেষ দোয়া মাহফিল আজ শনিবার বাদ জোহর হয়রত শাহজালাল (রহ.) মাজার মসজিদে অনুষ্ঠিত হবে।
গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, ৬টি থানার আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দ ও ৪২টি ওয়ার্ড বিএনপির সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও  সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।-বিজ্ঞপ্তি

For more information

আরো দেখুন