সিলেট প্রতিনিধি:
সিলেট নগরের উপশহর এলাকা থেকে বোনের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে ১২ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। গত শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে নগরের উপশহর ‘এ’ ব্লক থেকে সুবিধবাজার এলাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে সে নিখোঁজ হয়। নিখোঁজ শিশুটির নাম জুনাইদ মিয়া (১২)। তার স্থায়ী ঠিকানা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে জুনাইদ উপশহরের বাসা থেকে সুবিধবাজারে তার বোনের বাসার উদ্দেশ্যে বের হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে সে গন্তব্যে পৌঁছায়নি। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আত্মীয়স্বজন ও আশপাশের সম্ভাব্য বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ হওয়ার সময় জুনাইদের পরনে সাদা রঙের পাঞ্জাবি ছিল। তার শারীরিক গঠন সম্পর্কে পরিবার জানায়, তার বয়স ১২ বছর, উচ্চতা প্রায় ৪ ফুট এবং গায়েন রং শ্যামলা।
পরিবারের পক্ষ থেকে আকুল আবেদন জানিয়ে বলা হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি শিশু জুনাইদের সন্ধান পেলে কিংবা তার সম্পর্কে কোনো ধরনের তথ্য জানা থাকলে তাৎক্ষণিকভাবে ০১৩২০৯৮০৫৭২ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি শিশুটির সঠিক সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছে তার পরিবার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সচেতন মহলের কাছে শিশুটিকে দ্রুত উদ্ধারে সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন স্বজনেরা।
For more information
আরো দেখুন