মোঃ তারেক জাহান চৌধুরী, সিলেট
এ তথ্য নিশ্চিত করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।
তিনি জানান, হাম ও হৃদযন্ত্রের জটিলতা নিয়ে দুই দিন আগে এক শিশুকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পরে সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
এদিকে, সিলেট বিভাগে হাম ও রুবেলার পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন রোগী ল্যাব পরীক্ষায় শনাক্ত হয়েছেন। একই সময়ে সন্দেহজনক উপসর্গ নিয়ে আরও ৪৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৬২ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এ পর্যন্ত ল্যাব পরীক্ষায় সিলেট বিভাগে মোট ৩৭ জনের শরীরে হাম রোগ শনাক্ত হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাম রোগীদের জন্য পৃথক আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। সোমবার থেকে ১০ শয্যার এই ইউনিট চালু হয়েছে বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।