সিলেট ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সফর, ১৪৪৮ হিজরি

সিলেট সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে ফেরত দিল বিএসএফ, গ্রহণ করল বিজিবি

Tareq Chowdhury
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৬, ০২:৪৯ অপরাহ্ণ
সিলেট সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে ফেরত দিল বিএসএফ, গ্রহণ করল বিজিবি

সাদিকা জাহান চৌধুরী, সিলেটে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শিশুসহ ৯ জন বাংলাদেশিকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং পরে তাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র কাছে হস্তান্তর করা হয়েছে।

আটকরা হলেন:

  • রফিক গাজির ছেলে হাসান গাজি ও তার স্ত্রী আয়শা খাতুন (বাগেরহাট)
  • শুকুর আলী ও তার স্ত্রী হাসিনা আক্তার (ছোট বাদুরা)
  • আল ইসলামের মেয়ে রোজিনা আক্তার (কিশোরগঞ্জ)
  • সানা রাজবংশীর মেয়ে পারুল রাজবংশী (মুন্সিগঞ্জ)
  • নাহিদ আহমেদ (সিলেট, জৈন্তাপুর)
  • হেলাল আহমেদ (আরব আলী ছেলে)
  • শিশু আবীর গাজি (১৫ মাস)

সূত্র জানায়, গত ৪ এপ্রিল রাত ২টার দিকে তাদের ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ (৪ ব্যাটালিয়ন) মুক্তারপুর ক্যাম্পের টহলদল আটক করে। ৫ এপ্রিল তামাবিল সীমান্ত ১২৭৫ নম্বর পিলার এলাকায় ভারতীয় বিএসএফ ও বিজিবি সদস্যদের উপস্থিতিতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর ৪ নারী, ৪ পুরুষ এবং ১ শিশুকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। বিকেলে তাদের গোয়াইনঘাট থানায় সোপর্দ করা হয়।

এই ঘটনার পর তামাবিল বিওপি ক্যাম্পের হাবিলদার হুমায়ুন কবীর বাদী হয়ে পার্সপোর্ট আইনে গোয়াইনঘাট থানায় মামলা করেছেন। গোয়াইনঘাট থানার তদন্তকারী ইন্সপেক্টর কবীর হোসেন জানান, সোমবার সকালে মামলার প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।