সিলেট ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

কোতোয়ালী মডেল থানার অভিযানে অবৈধ ভারতীয় কিটকাট চকলেটসহ ৪ জন আটক

Tareq Chowdhury
প্রকাশিত মার্চ ৯, ২০২৬, ০৮:১৩ অপরাহ্ণ
কোতোয়ালী মডেল থানার অভিযানে অবৈধ ভারতীয় কিটকাট চকলেটসহ ৪ জন আটক

বাছির আহমদ রনি, সুনামগঞ্জ

গেলো ০২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে কোতোয়ালী মডেল থানার আওতাধীন সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শিপলু চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নাইওরপুল এলাকায় এসএ পরিবহনের অফিসের সামনে পাকা রাস্তার উপর থেকে প্রায় ২,২৮,০০০/- (দুই লক্ষ আটাশ হাজার) টাকা মূল্যের ৩৮০০ পিস অবৈধ ভারতীয় কিটকাট চকলেট উদ্ধার করা হয় এবং এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন—
১) শিরিনা (২৭), পিতা: আবু বাক্কার, মাতা: শেষগণণী, গ্রাম: তাজপুর, থানা: মনিরামপুর, জেলা: যশোর।
২) লিমা (৩০), পিতা: আকরাম আলী, স্বামী: জাহাঙ্গীর সর্দার, গ্রাম: আইতলা বাজার, থানা: ডুমুরিয়া, জেলা: খুলনা।
৩) শিলা বেগম (৪০), পিতা: ইদ্রিস মিয়া, স্বামী: মৃত রুস্তম, গ্রাম: শংকরপুর, থানা: কোতোয়ালী, জেলা: যশোর।
৪) লিনা খাতুন (৩৫), পিতা: আছাদ নুর, গ্রাম: শংকরপুর, থানা: কোতোয়ালী, জেলা: যশোর।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং–০৬, তারিখ: ০২/০৩/২০২৬ খ্রি. রুজু করা হয়েছে। মামলাটি The Special Powers Act, 1974 এর 25B(1)(b)/25D ধারায় দায়ের করা হয়েছে। আটককৃত আসামিদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

For more information

আরো দেখুন