ওসমান হাদি হত্যা মামলা: আদালতে ফয়সাল রুবেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
ওসমান হাদি হত্যা মামলা: আদালতে ফয়সাল রুবেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
News Room
প্রকাশিত February 1, 2026, 09:41 PM
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন ফয়সাল রুবেল আহমেদ (৩৩) আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। দুই দফায় ৯ দিনের রিমান্ড শেষে শনিবার (৩১ জানুয়ারি) তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি এই জবানবন্দি দেন。
রোববার প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞার আবেদনের প্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান রুবেলের জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়。
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জের আটি নয়াবাজার এলাকা থেকে ডিবি পুলিশের সহায়তায় রুবেলকে গ্রেপ্তার করেছিল সিআইডি。 মামলার বিবরণে জানা যায়, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা আততায়ীরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে。 গুরুতর আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়。 পুলিশের দাবি, রুবেল এই হত্যাকাণ্ডের প্রধান আসামি করিম মাসুদ ওরফে রাহুলের অত্যন্ত ঘনিষ্ঠ এবং সরাসরি এই কিলিং মিশনে জড়িত ছিলেন।