বিশেষ সংবাদদাতা (ফ্রান্স) : ফ্রান্সের প্যারিসে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে চার দিনব্যাপী প্রযুক্তি সম্মেলন, যোগ দিয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান। এটি হচ্ছে ইউরোপের সর্ববৃহৎ প্রযুক্তি সম্মেলন যার নাম দেওয়া হয়েছে বিপাটেক সম্মেলন ২০২৫ ।
এই প্রযুক্তি মেলায় অংশ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও উদ্ভাবকরা ।বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় কৃত্রিম বুদ্ধিমত্তা এআইয়ের সর্বৎকৃষ্ট ব্যবহার । শতাধিক উদ্যোক্তা এয়াই প্রযুক্তি তুলে ধরেন বিশেষ করে চিকিৎসা ও নগর প্রযুক্তি খাতে এআইয়ের ব্যবহার তুলে ধরা হয় । ইউরোপের বিভিন্ন দেশের উদ্যোক্তাদের সাথে অংশ নিয়েছেন বাংলাদেশর উদ্যোক্তারা। বাংলাদেশ থেকে ১৪ টি দল বা গ্রুপ অংশ নেয় । গত বুধবারে শুরু হয় চার দিন ব্যাপী এই প্রযুক্তি মেলা। এতে অংশ নেয় মোট আড়াইহাজার প্রতিষ্ঠান।
For more information
আরো দেখুন