সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

সমাজ ও দেশের জন্য যারা কাজ করেন তাদেরকে সম্মান দিলে সমাজ ও দেশ উপকৃত হয় -মোঃ ফরিদ উদ্দিন

News Room
প্রকাশিত মে ১০, ২০২৫, ০৪:২৩ অপরাহ্ণ
সমাজ ও দেশের জন্য যারা কাজ করেন তাদেরকে সম্মান দিলে সমাজ ও দেশ উপকৃত হয় -মোঃ ফরিদ উদ্দিন

আমেরিকার নিউজার্সি প্যাটারসন সিটির বাংলাদেশি বংশভূত আমেরিকার প্রথম কাউন্সিলম্যান এট লার্জ মো:ফরিদ উদ্দিন বলেছেন সরকারের বিভিন্ন প্রকারের উন্নয়ন মূলক কাজের পাশাপাশি প্রকৃত সমাজকর্মী ও সাংবাদিকরা দেশ ও জাতীর জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করেন। তাই সরকার সহ আমরা সবাই তাদেরকে যথাযথ সম্মান দেওয়ার পাশাপাশি দেশ ও জনগণের জন্য বেশি করে কাজ করতে তাদেরকে উৎসাহ প্রদান করতে হবে ।

তিনি আরও বলেন সমাজ দেশের জন্য যারা কাজ করেন তাদেরকে সম্মান দিলে সমাজ ও দেশ উপকৃত হয়। সমাজকর্মী সাংবাদিক বুলবুল দীর্ঘদিন থেকে সাংবাদিকতার মাধ্যমে ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে সমাজের অবহেলিত মানুষদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সমাজ বিনির্মানে তার কাজগুলো প্রশংসার দাবী রাখে।

তিনি ৯ মে শুক্রবার রাত ৮ টায় প্যাটারসন সিটির হলরুমে আমেরিকা সফররত সাপ্তাহিক সিলেটের আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক , এশিয়ান টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান, দৈনিক আমার সংবাদ ও দি ডেইলি পোস্ট পত্রিকার সিলেট ব্যুরো প্রধান , সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) এর কার্যনির্বাহী সদস্য এবং সিলেট সোসাইটির উপদেষ্টা ও সমন্বয়কারী রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল (পিএইচএফ) কে প্যাটারসন সিটির কাউন্সিলম্যানদের পক্ষ থেকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিক রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেন প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতির চালিকাশক্তি। প্রবাসীরা দেশে আপনজন ছেড়ে, দিনরাত পরিশ্রম করে দেশের অর্থনীতিকে মজবুত করছেন। বিদেশে জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন পেশায় দক্ষতার সহিত কাজ করে দেশের জন্য সুনাম বয়ে আনছেন। জাতী প্রবাসীদের অবদান শ্রদ্ধাভরে স্বরন রাখবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটি নেতা শাহরিয়ার সারওয়ার মিন্টু, নাছির আলম, করিম আহমদ, আবু সিদ্দিক, প্যাটারসন সিটির ইন্টার্ন লেজিসলেটিভ এইড রাজিন আজওয়াদ, সাকিব আহমদ, মারওয়ান উদ্দিন প্রমুখ।

For more information

আরো দেখুন