সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিউইয়র্ক বাংলাদেশ কনসাল জেনারেলের সাথে সাংবাদিক বুলবুল এর সৌজন্য সাক্ষাৎ

News Room
প্রকাশিত মে ৮, ২০২৫, ০৩:১১ অপরাহ্ণ
প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিউইয়র্ক বাংলাদেশ কনসাল জেনারেলের সাথে সাংবাদিক বুলবুল এর সৌজন্য সাক্ষাৎ

আমেরিকা সফররত সাপ্তাহিক সিলেটের আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক , এশিয়ান টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান, দৈনিক আমার সংবাদ ও দি ডেইলি পোস্ট পত্রিকার সিলেট ব্যুরো প্রধান , সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) এর কার্যনির্বাহী সদস্য এবং সিলেট সোসাইটির উপদেষ্টা ও সমন্বয়কারী রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল (পিএইচএফ) ৭ মে বুধবার দুপুর ২ টায় আমেরিকা নিউইয়র্কে বাংলাদেশ দূতাবাসের কনসুলেট অফিসে কনসাল জেনারেল মো: নাজমুল হুদা এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বাংলাদেশ কনসুলেটে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, সেবার মান বৃদ্ধি, প্রবাসীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে কনসাল জেনারেলের মনোযোগ আকর্ষণ করেন তিনি। কনসাল জেনারেল কনসুলেট থেকে প্রবাসীদের সেবার বিভিন্ন দিক তুলে ধরেন।

অত্যন্ত প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

For more information

আরো দেখুন