প্রবাস প্রতিনিধি: প্যারিস বাংলা প্রেসক্লাবের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন ও সংগঠনের কর্মীদের সাফল্যে আলোচনা সভা অনুষ্ঠিত।
ফ্রান্সে প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেলের ‘বাংলা কাগজ ‘অ্যাওয়ার্ড প্রাপ্তি, সংগঠনের কর্মী আবু রাজু, ফখরুজ্জামান এর ফ্রান্সে বসবাসের আশ্রয় অনুমোদন হওয়া ও সাধারণ সম্পাদকের বাংলাদেশ এ যাত্রা উপলক্ষে ও বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন উপলক্ষে ৪ মে রবিবার সন্ধ্যায় প্যারিসের গারদুনোর এলাকায় আলোচনা সভার আয়োজন করা হয় ।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন শুভ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় সভাপতি এনায়েত সোহেল , যুগ্ন সাধারণ সম্পাদক আবু তাহের রাজু, দপ্তর সম্পাদক ফখরুজ্জামান , ও সাধারণ সম্পাদক রাসেল আহমদকে। আলোচনা সভায় অংশগ্রহণ করেন সহ-সভাপতি শিবির আহমদ, সহ-সংগঠনিক সম্পাদক আশিক, শিক্ষা ও আন্তর্জাতিক সম্পাদক রাকিবুল ইসলাম, প্রযুক্তি সম্পাদক ইকবাল হুসাইন মারুফ । তাছাড়া অনুষ্ঠানের শুরুতে ক্লাবের বিভিন্ন দিক তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মানিত সদস্য সাবুল আহমদ ।
For more information
আরো দেখুন