সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ইইউ‘র নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশ, চিন্তিত অনেক ফ্রান্স প্রবাসী

News Room
প্রকাশিত মে ১৩, ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ণ
ইইউ‘র নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশ, চিন্তিত অনেক ফ্রান্স প্রবাসী

কাওছার আদিল চৌধুরী, প্রবাস প্রতিনিধি: ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করার ফ্রান্স সহ বিভিন্ন ইউরোপীয় ইউনিয়নের দেশ যেমন স্পেন, পর্তুগাল ও ইতালিতে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে দুশ্চিন্তা বিরাজ করছে। ইইউ’র দেশগুলোর মধ্যে এসব দেশেই বাংলাদেশীদের বসবাস সবচেয়ে বেশি এর মধ্যে বিপুলসংখ্যক বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন।

গত মাসের ১৬ই এপ্রিল ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশসহ ছয়টি রাষ্ট্রকে নিরাপদ দেশ হিসেবে ঘোষণার জন্য প্রস্তাব করে।

ইউরোপীয় কমিশন জানিয়েছে তারা কসভ, বাংলাদেশ, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো ও তিউনিসিয়াকে নিরাপদ দেশ হিসেবে মনোনীত করার প্রস্তাব করেছে। এসব দেশের নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আশ্রয় পাওয়া বা এসাইলাম লাভ করা কঠিন হয়ে যাবে। উদার মানবতার দেশ হওয়ায় ও সহজ ইমিগ্রেশন আইনের কারণে কাগজপত্রহীন অবৈধ বাংলাদেশী অভিবাসীরা ফ্রান্স সহ পার্শ্ববর্তী দেশগুলোতে বসবাসের জন্য পাড়ি জমান। কিন্তু সম্প্রতি বাংলাদেশকে ঝুঁকিমুক্ত দেশ ঘোষণা করায় তারা ব্যাপক ঝুঁকির মুখে পড়েছেন। প্রস্তাবটি অনুমোদিত হলে দ্রুত দেশের ফেরত পাঠানো হতে পারে বাংলাদেশীদের।

ফ্রান্স তথা ইউরোপিয়ান ইউনিয়ন লক্ষাধিক অবৈধ বাংলাদেশীদের দেশে ফেরত পাঠিয়ে দিলে সেটার প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতির উপর। কারণ তারা বিপুল সংখ্যক রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখছেন।

উল্লেখ্য যে, গত মাসের ১৬ই এপ্রিল ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশসহ ছয়টি রাষ্ট্রকে নিরাপদ দেশ হিসেবে ঘোষণার জন্য প্রস্তাব করে। এবং সেটি অনুমোদনের জন্য ইউরোপিয়ান ইউনিয়ন ও তাদের সদস্য রাষ্ট্রগুলোকে প্রস্তাব করা হয়েছে।
ফ্রান্সে বাংলাদেশি আইনজীবীরা বলছেন, এতে আপাতত আতঙ্কিত হওয়ার কিছু নেই। ইউরোপিয়ান ইউনিয়নের প্রত্যেকটি দেশের আলাদা নিরাপদ লিস্টের তালিকা আছে সেগুলোতে এখনো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে বাংলাদেশীদের আশ্রয় পাওয়া সম্ভাবনা অনেক কমে যাবে। কারণ জাতিসংঘ সহ ইউরোপের দেশগুলো মনে করে, বাংলাদেশে রাজনৈতিক সমস্যা, ধর্মীয় সমস্যা, জাতিগত সমস্যা সেগুলো খুব গুরুত্বপূর্ণ নয়, প্রধান সমস্যা মূলত বেকারত্ব ও অর্থনৈতিক।

 

For more information

আরো দেখুন