নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান. তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, বিদেশে বসে এই ধরনের অপমানজনক কর্মকাণ্ড ও সন্ত্রাসী তৎপরতা চালিয়ে সাবেক স্বৈরাচারী সরকার প্রমাণ করেছে যে তারা দেশ থেকে পালিয়ে গেলেও তাদের ষড়যন্ত্র ও সন্ত্রাসী মানসিকতা বন্ধ হয়নি.
রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এবং দলীয় বিবৃতিতে জামায়াত আমির এই প্রতিক্রিয়া জানান. তিনি বলেন, “যুক্তরাষ্ট্রে অধ্যাপক ইউনূসকে হেনস্তা করার সম্পূর্ণ দায় শেখ হাসিনার.” একইসঙ্গে তিনি বাংলাদেশ সরকারকে এ বিষয়ে দ্রুত এবং যথাযথ কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান. তিনি উল্লেখ করেন, যারা এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িত, তারা ফ্যাসিস্টদের দোসর এবং দেশের শান্তিপ্রিয় জনগণ তাদের যেকোনো চক্রান্ত প্রতিহত করতে প্রস্তুত রয়েছে.
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টিসহ) বিভিন্ন রাজনৈতিক দল. এবি পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই-আগস্টের গণহত্যা ও রাজনৈতিক অপরাধের দায় ব্যক্তিগত বা রাজনৈতিক আক্রমণের মাধ্যমে ঢাকার কোনো সুযোগ নেই. বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনগুলোর কর্মকর্তাদের এ ধরনের অনভিপ্রেত ঘটনার বিরুদ্ধে আরও দায়িত্বশীল ও সাহসী ভূমিকা পালনের তাগিদ দেওয়া হয়েছে.
For more information
আরো দেখুন