নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক ঘটনায় শুক্রবার (২০ নভেম্বর) দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বাঘাসুরা ও বহরা ইউনিয়নের দুটি গ্রাম থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজনের শুক্রবারই বিয়ে হওয়ার কথা ছিল।
নিহত দুই তরুণী হলেন বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের খেলু মিয়ার মেয়ে স্বর্ণা (২০) এবং বহরা ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুমাইয়া জান্নাত তন্নী (১৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন সুমাইয়া জান্নাত তন্নী। উল্লেখ্য, ওই দিনই তাঁর বিয়ের দিন নির্ধারিত ছিল। অন্যদিকে, শুক্রবার দুপুর ১২টার দিকে স্বর্ণাকে নিজ ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে থানায় খবর দেন।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশের সদস্যরা বাঘাসুরা ও বহরার পৃথক দুটি ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ দুই তরুণীর মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি
For more information
আরো দেখুন