ফুয়াদ সিদ্দিক,NEUB প্রতিনিধি:
রমজানুল মুবারকের পবিত্র মাসে মানবিকতার অবদান রাখতে সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (NEUB) ছাত্রদলের পক্ষ থেকে ৪ মার্চ বুধবার ৮০ জন দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। সহ-সভাপতি ফখরুল ইসলাম মারুফ এবং সাধারণ সম্পাদক সৈয়দ ইসতেফার আহমদ রাহাতের নেতৃত্বে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে দরিদ্র মানুষদের লক্ষ্য করে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজেদের সংগ্রহকৃত অর্থ ও উপকরণ দিয়ে পূর্ণাঙ্গ ইফতারের আয়োজন করেন।
ছাত্রদলের সহ-সভাপতি ফখরুল ইসলাম মারুফ বলেন, “রমজান আমাদের দানশীলতা ও অভাবীদের প্রতি সহানুভূতির মাস। ছাত্র হিসেবে সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এই উদ্যোগটি আমরা প্রতি বছর চালিয়ে যাব এবং আগামী দিনগুলোতে আরও বড় আয়োজনের পরিকল্পনা করছি।”
সাধারণ সম্পাদক সৈয়দ ইসতেফার আহমদ রাহাত জানান, “ছাত্রদের সক্রিয় অংশগ্রহণে এই কর্মসূচি সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় এটি সম্ভব হয়েছে।”
For more information
আরো দেখুন