সিলেট , ,

সিলেটে এমপি মালেকের বাড়িতে পেট্রলবোমা হামলা: অল্পের জন্য রক্ষা

News Room
প্রকাশিত November 28, 2026, 03:48 PM
সিলেটে এমপি মালেকের বাড়িতে পেট্রলবোমা হামলা: অল্পের জন্য রক্ষা

নিজস্ব প্রতিবেদক, সিলেট | ২৮ নভেম্বর ২০২৬

সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম. এ. মালেকের বাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) ভোর ৩টার দিকে এ হামলা চালানো হয়। পেট্রলবোমার আঘাতে বাড়ির কিছু অংশে আগুন ধরে গেলেও নিরাপত্তাকর্মীদের দ্রুত তৎপরতায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত সংসদ সদস্যের বাড়ির টিনের চালে পেট্রলবোমা ছুড়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার সময় বাড়িতে সংসদ সদস্য এম. এ. মালেক ও তাঁর স্ত্রী উপস্থিত ছিলেন। তবে আগুন দ্রুত নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

সিলেট মহানগর পুলিশের ডিসি (সিটিএসবি) ও গণমাধ্যম কর্মকর্তা মো. আফজাল হোসেন হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এ ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন জড়িত থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। সংসদ সদস্যের বাসভবনে পেট্রলবোমা হামলার এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

For more information

আরো দেখুন