সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ সীমান্তে অভিযানে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার

News Room
প্রকাশিত জুলাই ১৯, ২০২৫, ০৩:০১ অপরাহ্ণ
সুনামগঞ্জ সীমান্তে অভিযানে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার

আওয়াজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগরের সীমান্তঘেঁষা এলাকায় অভিযান চালিয়ে ৪১ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা এলাকায় টাঙ্গুয়ার হাওরের পাশে এই অভিযান পরিচালনা করা হয়।

মধ্যনগর থানার পুলিশ জানায়, উদ্ধার করা প্রতিটি বস্তার ওজন প্রায় ৩০ কেজি। সব মিলিয়ে প্রায় সাড়ে সাত লাখ টাকা মূল্যের এসব জিরা নৌকায় তুলে পাচারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে চোরাকারবারিরা নৌকা ও মাল ফেলে পালিয়ে যায়।

পরে পুলিশ কাঠের একটি ইঞ্জিনচালিত নৌকা ও ৪১ বস্তা ভারতীয় জিরা জব্দ করে থানায় নিয়ে আসে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান বলেন, ‘টাঙ্গুয়ার হাওরের বাঙ্গালভিটা এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪১ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। চোরাকারবারিরা পালিয়ে গেলেও তাদের শনাক্তে তদন্ত চলছে। অজ্ঞাতনামা ৪–৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে।’

তিনি আরও জানান, খুব শিগগিরই জড়িতদের গ্রেফতারের অভিযান চালানো হবে।

 

For more information

আরো দেখুন

SYLAWAZ24/05/SabbirMotion