অবৈধ বালু উত্তোলনে কঠোর ব্যবস্থা
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাঁচজন শ্রমিককে কারাদণ্ড প্রদান করেছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আশারকান্ডি ইউনিয়নের ফেচিবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত তিনটি বাল্কহেড এবং বালুভর্তি একটি ইঞ্জিনও জব্দ করা হয়।
দণ্ডপ্রাপ্ত শ্রমিক ও প্রশাসনের বার্তা
দণ্ডপ্রাপ্ত শ্রমিকদের মধ্যে নবী হোসেন (৩০) ও আলাল উদ্দিন (৩১)-কে ছয় মাস করে এবং মনির হোসেন (২৫), দিদার মিয়া (২৯) ও নজরুল (২৭)-কে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত সকলকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন জানান, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও নিশ্চিত করেন যে, নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “অবৈধ বালু উত্তোলনকারীদের মধ্যে যাদের পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জড়িতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
For more information
আরো দেখুন