আদালতে গিয়ে দেখা যায়, বেলা তিনটার পর কড়া পুলিশ পাহারায় হাজি সেলিমকে আদালতের হাজতখানায় আনা হয়। এরপর মাথায় পুলিশের হেলমেট ও শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে তোলা হয়। এ সময় আদালত চত্বরে উপস্থিত বিএনপি-সমর্থক আইনজীবী হাজি সেলিমের শাস্তি দাবি করে স্লোগান দেন।
আদালতকক্ষে হাজি সেলিম আবেগতাড়িত হয়ে পড়েন। এরপর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হলে তাঁকে আবার আদালতের হাজতখানায় নেওয়া হয়। হাজি সেলিমের হাতে পরানো ছিল হাতকড়া।
এর আগে গতকাল রোববার দিবাগত মধ্যরাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজি সেলিমকে গ্রেপ্তার করা হয়।