সিলেট , ,

আসিফ আকবরের গাড়িতে গুলি: ‘মাইরা ফেলার মতো কাজ করিনি’

News Room
প্রকাশিত October 24, 2026, 11:14 PM
আসিফ আকবরের গাড়িতে গুলি: ‘মাইরা ফেলার মতো কাজ করিনি’

রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তদের নিক্ষিপ্ত গুলি চালকের পেছনের আসন বরাবর ভেদ করে গাড়ির কাচ ভেঙে চুরমার করে দেয়। তবে সৌভাগ্যবশত ঘটনার সময় গাড়িতে বা কাছাকাছি ছিলেন না এই শিল্পী।

এ বিষয়ে গণমাধ্যমের কাছে দেওয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আসিফ আকবর বলেন, “যাঁরা এই কাজটা করেছেন, তাঁরা দীর্ঘদিন আমাকে অনুসরণ করে, কখন কোথায় কী অবস্থায় থাকি তা নিশ্চিত হয়েই করেছেন। আমার শত্রু কারা হতে পারে আমি জানি না, কিন্তু কাউকে মেরে ফেলার মতো কোনো অপরাধ আমি করিনি।”

তিনি আরও জানান, তাঁর প্রতিদিনের রুটিন অনুযায়ী ওই সময়টিতে তাঁর নিচে নামার কথা ছিল। তবে কানাডা থেকে বড় ছেলের ফোন আসার কারণে কিছুটা দেরি হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। আসিফ আকবরের ভাষ্যমতে, গুলিটি ঠিক তাঁর মাথার উচ্চতা বরাবর করা হয়েছিল, যা পরিষ্কার ইঙ্গিত দেয় যে তাঁকে হত্যার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই দুর্বৃত্তরা ওঁৎ পেতেছিল।

পুলিশ জানিয়েছে, মগবাজার মোড় থেকে মালিবাগের দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এসে এক দুর্বৃত্ত আকস্মিক এই গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। বিশাল সেন্টার ও আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীকে শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে। এ ঘটনায় দ্রুতই আইনি পদক্ষেপ বা মামলা করা হবে বলে জানিয়েছেন শিল্পী আসিফ আকবর।

For more information

আরো দেখুন