সিলেট ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

৪ কোটি ৮২ লক্ষদিক টাকা বকেয়া কর না দেওয়ায় ফু-ওয়াং ফুডস’র  সকল ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

Stuff
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৩, ০৪:২৩ অপরাহ্ণ
৪ কোটি ৮২ লক্ষদিক টাকা বকেয়া কর না দেওয়ায় ফু-ওয়াং ফুডস’র  সকল ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

আওয়াজ ডেস্ক:: পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান ফু-ওয়াং ফুডস লিমিটেডের সকল প্রকার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গত সোমবার (৯ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল-১৫ এর উপ কর কমিশনার মো: রুহুল আমিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দেশের একটি বেসরকারি ব্যাংকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, করদাতা কোম্পানী ফু-ওয়াং ফুডসের আয়কর বাবদ বকেয়া ৪ কোটি ৮২ লক্ষ ছিয়াত্তর হাজার তিনশত সাতাশি টাকা এখনো পরিশোধ করেনি। এমতাবস্থায়, আয়কর আইন ২০২৩ এর ২২১ ধারা অনুযায়ী, আপনি অবিলম্বে উক্ত খেলাপ কারীকে আপনার প্রদেয় অর্থ থেকে অথবা এখন কোন অর্থ আপনার প্রদেয় না হয়ে থাকলে অর্থ প্রদেয় হওয়া মাত্র অথবা খেলাপকারী অর্থ আপনার অধিকারে আসা মাত্র ৪ কোটি ৮২ লক্ষ ছিয়াত্তর হাজার তিনশত সাতাশি টাকা কর অঞ্চল-১৫-এ প্রদান করবেন।

এর আগে গত ৩ সেপ্টেম্বর ২০২৩ ফু-ওয়াং ফুডসের প্রধান কর্মকর্তা বরাবর অপরিশোধিত আয়কর বাবদ বকেয়া ৪ কোটি ৮২ লক্ষ ছিয়াত্তর হাজার তিনশত সাতাশি টাকা পরিশোধের জন্য এনবিআরের কর অঞ্চল-১৫ থেকে চিঠি প্রদান করা হয়।