সিলেট , ,

সাবেক ৭ বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

News Room
প্রকাশিত August 28, 2024, 01:53 PM
সাবেক ৭ বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

আওয়াজ ডেস্ক: সাবেক তিন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করা হয়েছে। আজ বুধবার আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন আবেদনকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ।

যাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাঁরা হলেন—সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক, সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

অন্যরা হলেন—আপিল বিভাগের সাবেক বিচারপতি মুহাম্মদ ইমান আলী, মির্জা হোসেন হায়দার, আবু বকর সিদ্দিকী ও মো. নুরুজ্জামান।

এ বিষয়ে ইউনুস আলী আকন্দ বলেন, তাঁরা ক্ষমতার অপব্যবহার করে আদালত অবমাননা আইন, ১৯২৬ লঙ্ঘন করে শুনানির সুযোগ না দিয়ে আদালত অবমাননার নামে তাঁকে শাস্তি দিয়েছেন। প্রথমবার ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর শুনানির সুযোগ না দিয়ে সুপ্রিম কোর্টের প্র্যাকটিস সাসপেন্ডসহ আদালত অবমাননার রুল জারি করা হয়। দ্বিতীয়বার একই বছরের ১২ অক্টোবর তিন মাস প্র্যাকটিস সাসপেন্ডসহ জরিমানা করা হয়।

 

For more information

আরো দেখুন|