এ নিয়ে গত ১৭ আগস্ট থেকে আজ সকাল পর্যন্ত জেলায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের নামে ১৯টি মামলা হয়েছে। এতে মোট আসামির সংখ্যা ২ হাজার ৫৭ জন। তাঁদের মধ্যে ৭৮০ জনের নাম উল্লেখ করা হয়েছে। ছয়টি মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমানকে প্রধান আসামি করা হয়। আর তিনটি মামলায় সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদকে প্রধান আসামি করা হয়।
মামলার বিষয়ে জানতে শামছুর রহমান, সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ, আশরাফ আলী খানসহ অন্যদের মুঠোফোনে কল দিলে সেগুলো বন্ধ পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে আওয়ামী লীগের এ নেতারা আত্মগোপনে আছেন।
নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বলেন, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ৯টি থানায় ১৯টি মামলা হয়েছে। মামলা হওয়ার পর থেকে পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।