সিলেট ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সমাবেশ মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন জামায়াত আমির

News Room
প্রকাশিত জুলাই ১৯, ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ণ
সমাবেশ মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন জামায়াত আমির

আওয়াজ ডেস্ক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে দলটির আমির ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে দুই দফায় পড়ে গেছেন।

শনিবার (১৯ জুলাই) বিকেলে সমাবেশে সভাপতির বক্তৃতা শুরু করার কিছুক্ষণের মধ্যে তিনি আকস্মিক পড়ে যান।

তখন মঞ্চে থাকা অন্যরা তাকে ধরাধরি করে তোলেন। কিছুক্ষণ সময় অপেক্ষা করে তিনি আবার বক্তব্য শুরু করেন এবং আবার অসুস্থ হয়ে পড়ে যান। এরপর মঞ্চে থাকা দলের নেতারা তাকে চেয়ারে বসান।

খানিকটা সময় অপেক্ষা করে এরপর বসেই বক্তব্য দিতে শুরু করেন তিনি।

এসময় জামায়াত আমির বলেন, জীবন থাকা পর্যন্ত এদেশের জন্য কাজ করে যাব।

তিনি বলেন, বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি হবে না, দুর্নীতি হবে না। চাঁদা আমরা নেব না, চাঁদা আমরা দেব না।

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমার দুর্ভাগ্য আমি আন্দোলনে শহীদ হতে পারি নাই। আগামীতে যে আন্দোলন হবে আল্লাহ যেন সেখানে আমাকে শহীদ হিসেবে কবুল করেন।

তিনি বলেন, এখন থেকে বাংলাদেশে পুরোনো কোন কিছুই থাকবে না। পুরোনো এই বস্তা পচা জিনিস যদি এই দেশে থাকে, তাহলে কেন এত লোক জীবন দিল।

 

For more information

আরো দেখুন

SYLAWAZ24/05/SabbirMotion