সিলেট , ,

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা: ডিজেল ১৩৫ ও অকটেন ১৬৫ টাকা

News Room
প্রকাশিত September 21, 2026, 12:52 AM
জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা: ডিজেল ১৩৫ ও অকটেন ১৬৫ টাকা

বিশেষ প্রতিবেদক | ২১ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারীকৃত এক প্রজ্ঞাপনে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়। পুনর্নির্ধারিত এই দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা (পূর্বমূল্য ১১৫ টাকা), কেরোসিন ১৫৫ টাকা (পূর্বমূল্য ১৩৫ টাকা), পেট্রোল ১৬০ টাকা (পূর্বমূল্য ১৪০ টাকা) এবং অকটেন ১৬৫ টাকা (পূর্বমূল্য ১৪৫ টাকা)। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ডিপোর প্রথম ৪০ কিলোমিটারের অতিরিক্ত দূরত্বের ক্ষেত্রে সড়কপথে ট্যাংকলরিযোগে জ্বালানি তেল পরিবহনের ভাড়া পূর্বের নির্ধারিত নীতিমালা অনুযায়ী কার্যকর থাকবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশ্ববাজারে মূল্য দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে এতদিন তা পুরোপুরি সমন্বয় করা হয়নি। ফলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) বিপুল পরিমাণ আর্থিক লোকসান গুণতে হয়েছে। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতেই সরকার এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।

ভিভিআইপি এলেই বদলায় শহরের রূপ: সিলেটে রাতারাতি রাস্তা সংস্কার নিয়ে সমালোচনা

For more information

আরো দেখুন