ফুয়াদ সিদ্দিক, সিলেট :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডবাসীসহ দেশ-বিদেশের সকল শুভাকাঙ্ক্ষীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে উক্ত ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মিজান আহমদ।
এক শুভেচ্ছা বার্তায় মিজান আহমদ বলেন, “ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদের এই আনন্দময় মুহূর্ত সবার জীবনে বয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। আমি ৪ নং ওয়ার্ডকে একটি পরিষ্কার, স্বচ্ছ ও নান্দনিক আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আপনাদের পাশে থাকতে চাই।”
তিনি আরও বলেন, প্রিয় নেতা কয়েস লোদী ভাইয়ের উন্নয়ন কার্যক্রমকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প নিয়ে আমি কাজ করে যাচ্ছি। বিগত দিনের সকল আন্দোলন-সংগ্রামে রাজপথের কর্মী হিসেবে আপনাদের যে ভালোবাসা ও দোয়া পেয়েছি, তা আমাকে সাহস জুগিয়েছে। আগামীতেও আপনাদের সাথে নিয়ে একটি উন্নত ও তিলোত্তমা ৪ নং ওয়ার্ড উপহার দিতে চাই ইনশাআল্লাহ।
পরিশেষে তিনি আবারও সবাইকে ‘ঈদ মোবারক’ জানিয়ে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
For more information
আরো দেখুন