প্যারিসে জমকালো আয়োজনে বাংলা টিভির এক দশক পূর্তি উদযাপন
প্যারিসে জমকালো আয়োজনে বাংলা টিভির এক দশক পূর্তি উদযাপন
News Room
প্রকাশিত September 20, 2026, 06:21 PM
ফ্রান্সের রাজধানী প্যারিসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলা টিভির এক দশক পূর্তি ও বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের ম্যাক্স ধর্মী এলাকার একটি স্থানীয় হলে আয়োজিত এ অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলা টিভির ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস ফেডারেশনের সভাপতি সাত্তার আলী সুমন, শাহ আলম, তুলস বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি ফকরুল আলম সেলিম এবং আয়েবার সহ-সভাপতি মিন্টু চৌধুরীসহ কমিউনিটির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে আরশি চৌধুরী ভায়োলিন বাজিয়ে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে আয়েবার যুগ্ম মহাসচিব মো. আল মুমিনের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিতে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে বাংলা টিভির পক্ষ থেকে