সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গলে হরিণছড়া চা বাগানে ৪ তরুণের মৃত্যু

News Room
প্রকাশিত জুলাই ১০, ২০২৫, ০২:১৬ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে হরিণছড়া চা বাগানে ৪ তরুণের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় আরও একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৯ জুলাই) গভীর রাতে ফিনলে কোম্পানির আওতাধীন হরিণছড়া চা বাগানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ওই বাগানের চা শ্রমিক পরিবারের সন্তান। তাদের নাম রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। আহত তরুণের নাম রবি বুনার্জী (২০)।

জানা গেছে, রাতে এক পর্যায়ে ওই তরুণরা সেপটিক ট্যাংকে নামলে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে সবাইকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতারের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সব্যসাচী পাল তমাল জানান, “রাতে যাদের আনা হয়েছিল তারা হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গিয়েছিল। রবি বুনার্জী নামে একজনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেটে রেফার করি।”

শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

For more information

আরো দেখুন

SYLAWAZ24/05/SabbirMotion