সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

পাথরের নিচে অভিনব কায়দায় লুকানো $৩.৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

News Room
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৫, ০৮:৪২ অপরাহ্ণ
পাথরের নিচে অভিনব কায়দায় লুকানো $৩.৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

পাথরের আড়ালে কোটি টাকার ভারতীয় পণ্য

হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক বিশেষ অভিযানে প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে। চোরাকারবারিরা ট্রাক ও কাভার্ড ভ্যানের ভেতরে পাথরের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রেখেছিল এই বিপুল পরিমাণ পণ্য। জব্দকৃত সামগ্রীর মধ্যে ভারতীয় শাড়ি, কসমেটিকস, বিভিন্ন ধরনের প্রসাধনী এবং ফুচকা রয়েছে।

সোমবার দুপুরে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান


কীভাবে হলো এই অভিযান?

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন যে চুনারুঘাটের ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক দিয়ে একটি বড় ধরনের ভারতীয় চোরাচালান পণ্য পাচার হচ্ছে। এই সংবাদের ভিত্তিতেই রোববার দিবাগত ভোর রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়।

  • মহাপসড়কের সাতছড়ি এলাকা থেকে দুটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান আটক করা হয়।

  • আটককৃত দুটি ট্রাকের মধ্যে পাথরের স্তূপের নিচে অত্যন্ত চতুরতার সাথে লুকিয়ে রাখা অবস্থায় ভারতীয় শাড়ি, কসমেটিকস ও প্রসাধনী উদ্ধার করা হয়।

  • অপর কাভার্ড ভ্যানের ভেতর থেকে ভারতীয় ফুচকা জব্দ করা হয়।

  • জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা


চোরাচালানে আধুনিক প্রযুক্তির ব্যবহার

 

বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান আরও বলেন, চোরাকারবারিরা এখন আগের চেয়ে অনেক বেশি ‘স্মার্ট’ হয়েছে এবং তারা পরিবহনে ট্রেকিং ডিভাইস-এর মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। তবে বিজিবিও তাদের নিজস্ব আধুনিক প্রযুক্তির মাধ্যমে চোরাকারবারিদের সঙ্গে পাল্লা দিচ্ছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন যে, সীমান্তে অপরাধ দমন ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে এবং তাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।

For more information

আরো দেখুন