আওয়াজ ডেস্ক: আন্তর্জাতিক অঙ্গনে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখে বারবার আলোচিত হয়েছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক। সেকারণে তার গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে ভস্মীভূত করেছিল আওয়ামী নেতাকর্মীরা। এমন মামলা হামলার ভয়ে দেশের মাটিতে পা দিতে পারেনি দীর্ঘ বহুকাল। অবশেষে সিলেটে পথে আগামী ১৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি । তার আগমনে সিলেট বিএনপির নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আনন্দ উচ্ছ্বাস। এদিকে বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে সিলেটের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি সিলেটের হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করবেন। পরে তাঁর গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার তেতলী তে যাবেন। দীর্ঘদিন পর দেশে ফেরার প্রতিক্রিয়ায় এম এ মালিক বলেন, আমি খুব ইমোশনাল হয়ে পড়েছি। আমার মায়ের শেষ ইচ্ছা ছিল; দেশের মাটিতে যেন তাকে কবর দেওয়া হয়। কিন্তু শেখ হাসিনা সরকারের বাধায় আমার মায়ের মরদেহ দেশে নিতে পারিনি। এমনকি আমার বাবা ও ছোট ভাইয়ের মরদেহও দেশে নিয়ে কবর দিতে পারি নাই। শেখ হাসিনা সরকার আমার পাসপোর্ট আটকে রেখেছিল। ৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে দীর্ঘ ১৮ বছর পর আমি পাসপোর্ট ফিরে পেয়েছি। এখন দেশে ফিরলে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক নেতাসহ সবার সঙ্গে দেখাসাক্ষাৎ হবে- এটা ভেবে আমি খুবই এক্সাইটেড। এম এ আব্দুল মালিকের সিলেট আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও আব্দুল মালিক ১নং সমর্থক গোষ্ঠীর সভাপতি সৈয়দ খিজির হোসাইন এনু।
For more information
আরো দেখুন|