হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২২ ফেব্রুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো: মুজিবুল ইসলাম ছাতিয়ান ইউনিয়নের শিমুলঘর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ওই এলাকার আরজু মিয়ার পুত্র মো:রুবেল মিয়া (৩০) কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এসময় মাধবপুর থানার পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
For more information
আরো দেখুন