প্রিয় পাঠকবৃন্দ, শুভ নববর্ষ ২০২৫!
চলমান যাত্রায় আপোষহীন স্লোগানকে সমুন্নত রেখে সাপ্তাহিক সিলেটের আওয়াজ তার যাত্রা শুরু করেছিল। সকল বাঁধা বিপত্তিকে পিছনে ফেলে আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় এগিয়ে যাচ্ছে পত্রিকাটি। পূর্বের মত আগামী দিনেও একাত্তরের চেতনাকে সমুন্নত রেখে চব্বিশের গণঅভ্যুত্থানকে বুকে লালন করে আপনাদেরকে সঙ্গে নিয়ে পত্রিকাটি আরও বহুদূর এগিয়ে যাবে সেই প্রত্যাশা করছি।
নতুন বছরের সূচনালগ্নে সিলেটের আওয়াজ পত্রিকার পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা ও দেশবাসীর প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
২০২৪ সাল ছিল নানা চ্যালেঞ্জের, প্রত্যাশা করি ২০২৫ আমাদের সকলের জন্য আশীর্বাদ হয়ে আসবে। নতুন বছর আমাদের জীবনে নতুন সম্ভাবনা, নতুন লক্ষ্যে পৌঁছানোর জন্য আরো শক্তি ও উদ্দীপনা নিয়ে আসুক। আমরা ঐক্যবদ্ধভাবে সবাই মিলে আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ গঠনের পাশাপাশি নিজেদের জীবনের এক নতুন অধ্যায় শুরু করি। যেখানে সবার মাঝে শান্তি, সম্প্রীতি ও ভালবাসা ছড়িয়ে পড়বে ।
নতুন বছর সবার সুস্বাস্থ্য, সুখ, শান্তি এবং অগণিত সফলতা বয়ে আনুক সেই কামনা করি।
শুভ নববর্ষ ২০২৫!
রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, পিএইচএফ
সম্পাদক ও প্রকাশক, সাপ্তাহিক সিলেটের আওয়াজ
স্টাফ রিপোর্টার, এশিয়ান টেলিভিশন
ব্যুরো প্রধান, দৈনিক আমার সংবাদ ও দি ডেইলি পোস্ট
ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, সিলেট জেলা প্রেসক্লাব
For more information
আরো দেখুন