সিলেট ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনার বিরুদ্ধে চিফ প্রসিকিউটর কার্যালয়ে আরও একটি অভিযোগ

News Room
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ণ
শেখ হাসিনার বিরুদ্ধে চিফ প্রসিকিউটর কার্যালয়ে আরও একটি অভিযোগ

আওয়াজ ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে আরও একটি অভিযোগ করা হয়েছে। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ১৩টি ও চিফ প্রসিকিউটরের কার্যালয়ে ১০টি অভিযোগ করা হয়েছে।

আজ বুধবার অভিযোগটি করেন গত ১৮ জুলাই নিহত কলেজশিক্ষার্থী শেখ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাখমিন। এই অভিযোগে শেখ হাসিনা ছাড়াও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হকসহ ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।