সিলেট , ,

২৮ অক্টোবরের সহিংসতায় ডিএমপিতে ৩৬ মামলা, আসামি ১৫৪৪

Stuff
প্রকাশিত October 30, 2023, 03:27 PM
২৮ অক্টোবরের সহিংসতায় ডিএমপিতে ৩৬ মামলা, আসামি ১৫৪৪

আওয়াজ ডেস্ক:: গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিনে রাজধানীতে আইনশৃঙ্খলা ও সহিংসতার ঘটনায় ৩৬টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ১ হাজার ৫৪৪ জনকে। এছাড়া আজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপ-কমিশনার কে এন রায় নিয়তি এই তথ্য জানান।

তিনি জানান, গত ২৮ অক্টোবর রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সহিংসতার ঘটনায় ৩৬টি মামলা রুজু করা হয়েছে। এতে এজাহারনামীয় আসামি করা হয়েছে ১ হাজার ৫৪৪ জনসহ অজ্ঞাতনামা আরও অনেককে।

ডিএমপি বিভিন্ন থানায় এসব মামলা হয়েছে বলেও জানান তিনি।