সিলেট , ,

হবিগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

News Room
প্রকাশিত September 24, 2024, 04:51 PM
হবিগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে ওয়াহিদ মিয়া (২৮) নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে আরো অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে বাহুবল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল সদর ইউনিয়নের ভাবনাকান্দি গ্রামের মনফর হাজির বাড়ির আপন দুই ভাই আরজু মিয়া ও আব্দুল হাই এর মধ্যে দীর্ঘদিন থেকে জমি নিয়া বিরোধ চলছিল। এ নিয়ে মঙ্গলবার সকালে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে একই গ্রামের মোশাহিদ মিয়া তাহার লোকজন আব্দুল হাইদের পক্ষ নিয়ে মারামারিতে যোগ দেন।

এসময় ইসহাক উল্লাহর ছেলে ওয়াহিদ মিয়া গুরুতর আহত হন। তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আরো অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ এলাকায় মোতায়েন করা হয়েছে।

 

For more information

আরো দেখুন|