সিলেট , ,

মাধবপুরে ১০৮ কেজি গাঁজা উদ্ধার, জড়িতদের খোঁজে অভিযান

News Room
প্রকাশিত July 5, 2025, 01:12 PM
মাধবপুরে ১০৮ কেজি গাঁজা উদ্ধার, জড়িতদের খোঁজে অভিযান

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ১০৮ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে এসব গাঁজা জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যার নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর পৌরসভার ১নং ওয়ার্ডের মা মনি হাসপাতালের নিকট অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় থাকা ১০৮ কেজি গাঁজা জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

For more information

আরো দেখুন