সিলেট , ,

সুনামগঞ্জে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

News Room
প্রকাশিত September 1, 2024, 05:33 PM
সুনামগঞ্জে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৬ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১ সেপ্টেম্বর ) শহরের জামতলা জামে মসজিদে বাদ জোহর জেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় ও বন্যাদুর্গতদের কষ্ট লাঘবে এবং সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. নুরুল ইসলাম নুরুল, সহ সভাপতি এ্যাড. মল্লিক মইন উদ্দিন সুহেল, . নিজাম উদ্দিন আহমেদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে গড়ে ওঠা দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের ১১ টি জেলায় বন্যাপীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এবার তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।

 

For more information

আরো দেখুন|