সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

সিলেটে যারা পাবেন বিনামূল্যে প্রি-পেইড মিটার

News Room
প্রকাশিত জুলাই ১৭, ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ণ
সিলেটে যারা পাবেন বিনামূল্যে প্রি-পেইড মিটার

আওয়াজ ডেস্ক: সিলেট মহানগরের নির্দিষ্ট কিছু বিদ্যুৎ গ্রাহকের জন্য সুখবর। এবার ঘরে বসেই প্রি-পেইড মিটার বদলানো যাবে একেবারে বিনামূল্যে তাও আবার আবেদন ছাড়াই। এ তথ্য নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), বিক্রয় ও বিতরণ বিভাগ-২, সিলেটের নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।

সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, “স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রজেক্ট ইন ডিস্ট্রিবিউশন জোনস অফ বিপিডিবি” প্রকল্পের আওতায় সিলেট মহানগরের ১৪ এবং ৭ সিরিয়ালের আওতাধীন সকল বিদ্যুৎ গ্রাহকের বিদ্যমান প্রি-পেমেন্ট মিটার স্মার্ট মিটারে রূপান্তর করা হবে।

বিউবো সূত্রে জানা গেছে, নতুন মিটার বসানোর জন্য কোনো আবেদন করতে হবে না। নির্ধারিত মিটার পরিবর্তনকারী দল সরাসরি গ্রাহকদের বাসায় গিয়ে কাজটি সম্পন্ন করবে। নিয়ম অনুযায়ী প্রতি মাসে পূর্বের মতো মিটার ভাড়া চালু থাকবে।

নতুন স্মার্ট প্রি-পেমেন্ট মিটারে থাকবে আধুনিক সুবিধা যেমন- ব্যালেন্স, বিদ্যুৎ ব্যবহার, সময় ও জরুরি তথ্য এক নজরে জানার সুযোগ।

 

For more information

আরো দেখুন

SYLAWAZ24/05/SabbirMotion