সিলেট , ,

সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য হলেন সুলতানা রহমান দিনা

News Room
প্রকাশিত October 14, 2026, 11:19 PM
সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য হলেন সুলতানা রহমান দিনা

সিলেট ডেস্কেল: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা। সম্প্রতি জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে তাঁর এই নতুন দায়িত্ব প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এই বিএনপি নেত্রী দীর্ঘ দিন ধরে সিলেটের রাজনীতি, সামাজিক ও সাংগঠনিক কাজের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। নতুন এই দায়িত্ব পাওয়ার মাধ্যমে সিলেটের নারী ক্রীড়াবিদদের দক্ষতা উন্নয়ন ও স্থানীয় খেলাধুলার প্রসারে তিনি নতুন মাত্রা যোগ করবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় ক্রীড়ামোদী মহল।

উল্লেখ্য, সুলতানা রহমান দিনা মাঠপর্যায়ের রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সুপরিচিত। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সিলেটের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো, নারী ও শিশুদের অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টি এবং দলীয় রূপরেখা বাস্তবায়নে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন।

পারিবারিকভাবেও তিনি একটি ক্রীড়ানুরাগী পরিবারের সন্তান। তাঁর পিতা হাজী রফিক আহমদ ছিলেন সিলেটের তৎকালীন ক্রীড়াঙ্গনের একজন জনপ্রিয় ও তারকাবহুল ফুটবলার। পারিবারিক ঐতিহ্য ও ব্যক্তিগত অভিজ্ঞতার সমন্বয়ে নতুন অ্যাডহক কমিটিতে তাঁর অন্তর্ভুক্তি সিলেটের মহিলা ক্রীড়া সংস্থাকে আরও গতিশীল করবে বলে ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন।

For more information

আরো দেখুন