সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি

নাসীরুদ্দীন পাটওয়ারী-এর কঠোর বার্তা: “দলীয়করণ বন্ধ করুন, সড়ক সংস্কার করুন, ন্যায়বিচার নিশ্চিত করুন”

News Room
প্রকাশিত মার্চ ৫, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
নাসীরুদ্দীন পাটওয়ারী-এর কঠোর বার্তা: “দলীয়করণ বন্ধ করুন, সড়ক সংস্কার করুন, ন্যায়বিচার নিশ্চিত করুন”

সিলেটের NCP এর ইফতার মাহফিলে নাসির উদ্দিন পাটওারী। ছবি- ঈমানী

ফুয়াদ সিদ্দিক, সিলেট | ৪ মার্চ ২০২৬

সিলেটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ইফতার মাহফিলে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। প্রশাসনে দলীয় প্রভাব, সড়কের বেহাল অবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আলোচিত হাদী হত্যাকাণ্ডের বিচার—সব বিষয়েই তিনি কঠোর অবস্থানের কথা জানান।

প্রশাসনে দলীয়করণ নিয়ে ক্ষোভ

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, সরকারি বিভিন্ন দপ্তর ও সিটি করপোরেশনগুলোতে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রশাসনকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা চলছে। তিনি বলেন,
“প্রশাসন জনগণের সেবক, কোনো দলের নয়। দলীয়করণ বন্ধ না হলে জনগণের আস্থা নষ্ট হবে।”

সিলেটের NCP এর ইফতার মাহফিলে নাসির উদ্দিন পাটওারী। ছবি- ঈমানী

সড়কের বেহাল দশা: “এ যেন মৃত্যুফাঁদ”

ঢাকা-সিলেট মহাসড়কসহ সিলেটের বিভিন্ন সড়কের জরাজীর্ণ অবস্থা তুলে ধরে তিনি বলেন,
“সামর্থ্যবানরা বিমানে চলাচল করতে পারেন, কিন্তু শ্রমজীবী মানুষ প্রতিদিন ভাঙা সড়কে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। এই অবস্থা দ্রুত পরিবর্তন করতে হবে।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি আহ্বান জানান, জনদুর্ভোগের বাস্তব চিত্র গণমাধ্যমে জোরালোভাবে তুলে ধরতে।

আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংকট

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন,
“সাধারণ মানুষের ঘরে সিসি ক্যামেরা বা ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নেই। মা-বোনেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।”

সিলেটের NCP এর ইফতার মাহফিলে নাসির উদ্দিন পাটওারী

সিলেটের NCP এর ইফতার মাহফিলে নাসির উদ্দিন পাটওারী। ছবি- ঈমানী

হাদী হত্যার বিচার: “একচুলও ছাড় নয়”

আলোচিত হাদী হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি দৃঢ় কণ্ঠে বলেন,
“যত বড় প্রভাবশালীই হোক না কেন, বিচারের আওতায় আনতেই হবে। আমরা একচুলও পিছপা হবো না।”

তরুণদের অধিকার ও রাজনৈতিক বার্তা

তরুণ প্রজন্মের কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে হলে রাজনৈতিক সদিচ্ছা ও জবাবদিহিতা প্রয়োজন।

সিলেটকে সম্প্রীতির শহর উল্লেখ করে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে সমাজ ও রাষ্ট্র গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

For more information

আরো দেখুন