সিলেট , ,

কানাইঘাটে স্কুলের পরিত্যক্ত ভবনে মিলল ২৫টি পাওয়ার জেল ও ২৭টি ডেটোনেটর

News Room
প্রকাশিত January 31, 2026, 05:54 PM
কানাইঘাটে স্কুলের পরিত্যক্ত ভবনে মিলল ২৫টি পাওয়ার জেল ও ২৭টি ডেটোনেটর

সিলেটের কানাইঘাটে আবারও বড় ধরনের নাশকতার ছক বানচাল করে দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানাধীন দিঘীরপাড় ইউনিয়নের কুওরের মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উচ্চমাত্রার বিস্ফোরক উদ্ধার করা হয়。

র‍্যাব জানায়, পরিত্যক্ত ভবনের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ২৫টি পাওয়ার জেল এবং ২৭টি ইলেকট্রিক ডেটোনেটর লুকানো ছিল。 উদ্ধারকৃত এই সরঞ্জামগুলো অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়。 অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব না হলেও র‍্যাবের ধারণা, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে সন্ত্রাসীরা এই বিস্ফোরকগুলো মজুত করেছিল。

শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, জব্দকৃত বিস্ফোরকগুলো কানাইঘাট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে。 উল্লেখ্য যে, গত এক সপ্তাহে সিলেটে এটি র‍্যাবের দ্বিতীয় বড় বিস্ফোরক উদ্ধারের ঘটনা。 এর আগে দক্ষিণ সুরমাতেও একই ধরনের ভারতীয় বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল

For more information

আরো দেখুন