বাছির আহমদ রনি, সুনামগঞ্জ।
আজ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সড়ক পরিবহন আইন ভঙ্গের অভিযোগে মোট ৫ জন ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়।
⚖️ দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—
🔹 কবির হোসেন (৪২)
পিতা: আবুল হোসেন
ঠিকানা: পূর্ববাজার, ধর্মপাশা, সুনামগঞ্জ
➡ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
🔹 জুলহাস মিয়া (৫০)
পিতা: মৃত সুরুজ মিয়া
ঠিকানা: পূর্ববাজার, ধর্মপাশা, সুনামগঞ্জ
➡ বোতলে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০০ (পাঁচশত) টাকা জরিমানা করা হয়।
🔹 ইমন কবির (২০)
পিতা: আতাউল কবির
ঠিকানা: নুরপুর বোয়ালি, মোহনগঞ্জ, নেত্রকোনা
➡ সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ২,০০০ (দুই হাজার) টাকা জরিমানা করা হয়।
🔹 নাজমুল সাকিব (২১)
পিতা: হাসানুজ্জামান
ঠিকানা: মাগানি, মোহনগঞ্জ, নেত্রকোনা
➡ সড়ক পরিবহন আইন ভঙ্গের দায়ে ২,০০০ (দুই হাজার) টাকা জরিমানা করা হয়।
🔹 আতিফ (২০)
পিতা: মোঃ ফারুক হোসেন
ঠিকানা: মোহনগঞ্জ পৌরসভা, মোহনগঞ্জ, নেত্রকোনা
➡ সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ২,০০০ (দুই হাজার) টাকা জরিমানা করা হয়।
📢 জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। সবাইকে আইন মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।