হিরো আলম বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালের বিরুদ্ধে মামলা করতে এসে বিএনপির সন্ত্রাসীদের দ্বারা হামলার শিকার হলাম। হামলার ফুটেজ আছে। গণমাধ্যমকর্মীদের সামনে, টেলিভিশন ক্যামেরার সামনে এই হামলার ঘটনা ঘটেছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে, এই প্রত্যাশা করছি।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে বগুড়া আদালতে যান হিরো আলম। এ সময় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল, বগুড়া-৪ আসনের জাসদ সমর্থিত সাবেক সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনসহ ৩৯ জনকে আসামি করে বিস্ফোরক ও হত্যাচেষ্টার মামলা করেন।