সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে শায়খ লক্ষীপুরী  

Stuff
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৩, ০৯:২৮ পূর্বাহ্ণ
পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে শায়খ লক্ষীপুরী  

আওয়াজ প্রতিবেদক:: পবিত্র ওমরাহ হজ্ব পালনে গতকাল (০৯ অক্টোবর’২৩) সোমবার সন্ধা ৭ ঘটিকার ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ত্যাগ করলেন দারুল উলুম কানাইঘাট মাদরাসার মুহতামিম বৃহত্তর সিলেটের শীর্ষ বুযূর্গ আলেম, শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরি।

সফর সঙ্গী হিসেবে আছেন ব্যক্তিগত সহকারী হাফেজ মাওলানা জুবায়ের আহমদ কাসেমী।

শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরিকে বিদায়ী অভ্যার্থনা জানাতে বিকেল ৩টার দিকে দারুল উলুম কানাইঘাট মাদরাসা থেকে ছাত্র , শিক্ষক ও বক্তবৃন্দ বিশাল গাড়িবহর নিয়ে তাঁকে বিমানবন্দরে পৌঁছে দেন ।

শায়খ লক্ষীপুরী বলেন, পবিত্র ওমরাহ সুস্থভাবে যথাযথভাবে যেন পালন করতে পারেন, সেজন্য দেশবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন।