সিলেট ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সফর, ১৪৪৮ হিজরি

জগন্নাথপুরে কাটাগাঙ্গের বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে পড়ে একজন নি হ ত, নিখোঁজ ২

News Room
প্রকাশিত আগস্ট ২২, ২০২৩, ১২:২১ অপরাহ্ণ
জগন্নাথপুরে কাটাগাঙ্গের বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে পড়ে একজন নি হ ত, নিখোঁজ ২

জগন্নাথপুর প্রতিনিধি :

সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার নলজুর নদের কাটাগাঙ্গের বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে পড়ে একজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও দুইজন। ঘটনা ঘটেছে মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল ৪টার দিকে।

নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিমেন্টবোঝাই একটি ট্রাক ঢাকা থেকে সুনামগঞ্জ আসছিলো। অতিরিক্ত ভার বহনকারী ট্রাকটি জগন্নাথপুর কাটাগাঙের ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজে উঠলে সেটি ভেঙ্গে খাদে পড়ে যায়। এসময় ট্রাকে চালকসহ ৩ জন ছিলেন। এর মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। বাকি দুইজন নিখোঁজ রয়েছেন।

তাৎক্ষণিকভাবে মৃত ও নিখোঁজ ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জগন্নাথপুর থানাপুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবরি দল নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করছে।

বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় সুনামগঞ্জ-আউশকান্দি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। দুই পাশে অনেক যানবাহন আটকা পড়ায় ভোগান্তি সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা পুলিশের এএসপি (জগন্নাথপুর সার্কেল) সুভাষ ধর।