সিলেট , ,

আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটিতে মুহাম্মদ আবু ছালাম নির্বাচিত হাজীগঞ্জে অভিনন্দন ও শুভেচ্ছা

News Room
প্রকাশিত November 17, 2017, 12:01 AM
আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটিতে মুহাম্মদ আবু ছালাম নির্বাচিত হাজীগঞ্জে অভিনন্দন ও শুভেচ্ছা

চাঁদপুর প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য হিসেবে মুহাম্মদ আবু ছালাম নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
একই সঙ্গে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারাও তাকে শুভেচ্ছা জানান।
হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল মিয়াজি এবং সাধারণ সম্পাদক গাজী মো. মাঈন উদ্দিন এক বিবৃতিতে বলেন, মুহাম্মদ আবু ছালামের কেন্দ্রীয় পর্যায়ে অন্তর্ভুক্তি দলকে আরও গতিশীল করবে এবং ধর্মনিরপেক্ষতার চেতনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে দল ও দেশের কল্যাণে অবদান রাখবেন।

মাঠে ১ হাজার ৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৯ লক্ষ নিরাপত্তা সদস্য: ভোটের নিরাপত্তায় দেশজুড়ে কঠোর প্রস্তুতি

এছাড়াও হাজীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মাসুদ ইকবাল ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়দুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক আবু ইউছুফ মোহন গাজী পৃথকভাবে তাকে অভিনন্দন জানান। নেতৃবৃন্দ মুহাম্মদ আবু ছালাম কে উপ কমিটির সদস্য মনোনীত করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ,কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য খন্দকার গোলাম মাওলা নকশেবন্দি ও দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এর প্রতি কৃতজ্ঞতা জানান। অপর এক বিবৃতিতে হাজীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক স্বপন কুমার ও সাধারণ সম্পাদক সত্য ব্রত ভদ্র মিঠুন বলেন, মুহাম্মদ আবু ছালাম দীর্ঘদিন ধরে ধর্মনিরপেক্ষতা সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি রক্ষা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
নেতৃবৃন্দ তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সার্বিক সাফল্য কামনা করেন।

For more information

আরো দেখুন