সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গলে ৩দিন ব্যাপী সম্প্রীতি উৎসব “হারমনি ফেস্টিভ্যাল” ২০২৫

News Room
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গলে ৩দিন ব্যাপী সম্প্রীতি উৎসব “হারমনি ফেস্টিভ্যাল” ২০২৫

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হচ্ছে সম্প্রীতি উৎসব “হারমনি ফেস্টিভ্যাল” ২০২৫। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১০ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি ৩ দিনব্যাপী চলবে এ মেলা। শ্রীমঙ্গলের ২৬টির বেশি নৃ-গোষ্ঠীর অংশগ্রহণে শুরু হচ্ছে সম্প্রীতি উৎসব ‘হারমনি ফেস্টিভ্যাল’।

বহু নৃ-গোষ্ঠীর দেশ বাংলাদেশ। এখানে পাহাড়ের বুক বয়ে বেয়ে যায় ঝর্ণা, নদী, হাওর বাওর ও বিভিন্ন বিল। সমতলে স্বচ্ছ জলে সরল এই জীবনের গতি। চায়ের দেশ, বৃষ্টির দেশ, শীতের দেশ পর্যটন নগরী শ্রীমঙ্গল। অপরূপ এই ভূমি, প্রকৃতি কন্যা নানান রঙে, বর্ণে অপরূপ এই মাটি। নানা প্রাকৃতিক সৌন্দর্য্যে অনন্যা। ঐতিহ্য, সংস্কৃতি, পণ্য রসনার স্বাদে শৈল্পিক কারুকার্যের পসরা নিয়ে বসবে এই মেলা। সুরে ছন্দে, স্বাদে গন্ধে আলাদা আলাদা সব নৃ-গোষ্ঠীর সংস্কৃতি জড়ো হবে এক সাথে। এ এক সংস্কৃতির মিলন মেলা, এ এক সম্প্রীতির উৎসব। সমাজ ও সংস্কৃতির এই মিলন মেলায় আয়োজিত হতে যাচ্ছে ঐতিহ্য ও সংস্কৃতির অন্যন্য এই উৎসব।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয় এর উদ্যোগে প্রথম বারের মতো সম্প্রীতি উৎসব “হারমনি ফেস্টিভ্যাল” আয়োজন করা হচ্ছে।

বাংলাদেশের এই প্রান্তের বৈচিত্রিময় জনগোষ্ঠী ও তাদের সংস্কৃতির রূপ এক সাথে দেখবার সুযোগ এই প্রথম। নানা বর্ণের, নানা গোষ্ঠীর এই অপরূপ বৈচিত্র উপভোগ করতে সম্প্রীতির উৎসব উদযাপন করতে চলে আসুন। চলো মেতে উঠি বৈচিত্রের ছন্দে বর্ণিল আনন্দে।

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম এর সাথে মুঠোফোনে আলাপ হলে তিনি জানান, শ্রীমঙ্গলে এই প্রথম নৃ-গোষ্ঠীকে নিয়ে ‘হারমনি ফেস্টিভ্যাল’ এর আয়োজন করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এই তিন দিন নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পুরো শ্রীমঙ্গল।

শ্রীমঙ্গল-কমলগঞ্জ জোনের ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী বলেন, হারমনি ফেস্টিভ্যাল উপলক্ষে শ্রীমঙ্গলে পর্যটকদের সমাগম বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। জেলা পুলিশের সমন্বয়ে পর্যটকদের নিরাপত্তার জন্য সব স্পটগুলো ও মেলার মাঠ সার্বক্ষণিক নিরাপত্তা বেস্টনির মধ্যে রাখা হবে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো: ইসলাম উদ্দীন বলেন, আমার জানামতে এই প্রথম শ্রীমঙ্গলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১০ জানুয়ারী থেকে ১২ জানুয়ারী ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে সম্প্রীতি উৎসব ‘হারমনি ফেস্টিভ্যাল’। এ মেলাকে ঘিরে দেশ বিদেশের অনেক পর্যটক আসার কথা রয়েছে। আমরা শ্রীমঙ্গলের সকল শ্রেণীর মানুষের সাথে কথা বলেছি। কিভাবে পর্যটকরা সম্প্রীতি উৎসব ‘হারমনি ফেস্টিভ্যাল’ মাঠে ঘুরে ঘুরে মেলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। তদারকি করার জন্য ট্যুরিস্ট পুলিশ, শ্রীমঙ্গল থানা পুলিশসহ উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। মেলাকে ঘিরে যাতে কোন বিশৃঙ্খলা না ঘটে ।

For more information

আরো দেখুন

SYLAWAZ24/05/SabbirMotion