শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সমস্যা নিরসনে ক্যাম্পাসের ভেতরে চালু হয়েছে বৈদ্যুতিক শাটল গাড়ি সেবা。 বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম সরওয়ারউদ্দিন চৌধুরী。 সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের উদ্যোগে প্রাথমিকভাবে একটি গাড়ি দিয়ে এই সেবা শুরু হয়েছে。
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়া জানিয়েছেন, এই শাটল গাড়িটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ‘চেতনা ৭১’ চত্বর পর্যন্ত নিয়মিত চলাচল করবে。 এই পথে যাতায়াতের জন্য শিক্ষার্থীদের জনপ্রতি মাত্র ৫ টাকা ভাড়া দিতে হবে。 তিনি আরও জানান, ফেব্রুয়ারির মধ্যে বহরে আরও দুটি গাড়ি যুক্ত হবে এবং তখন ছুটির দিনেও এই সেবা সচল রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে。
নারীরা জামায়াতের প্রধান হতে পারবে না: আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান
উদ্বোধনকালে উপাচার্য ড. সরওয়ারউদ্দিন চৌধুরী শিক্ষার্থীদের কল্যাণে এগিয়ে আসার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং পরিবহন সংকট সমাধানে সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন。 অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং মাউন্ট এডোরা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. কে. এম. আখতারুজ্জামান উপস্থিত ছিলেন。 এই উদ্যোগের ফলে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রিকশা ভাড়ার অতিরিক্ত চাপ কমবে বলে আশা করছেন সাধারণ শিক্ষার্থীরা।
For more information
আরো দেখুন