কমলগঞ্জ প্রতিনিধিঃ ‘প্লাস্টিক দূষণ আর নয়,বন্ধ করার এখনি সময়’ এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির আয়োজনে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে রবিবার (২৯ জুন) দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রধান ফটক থেকে একটি র্যালি বের হয়ে জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খানের সঞ্চালনায় ও লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমিনা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো.মাহফুজুল কবির, ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের অফিসার ইনচার্জ (ওসি) মো.কামরুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম,
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক, খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি জিডিশন প্রধান সুছিয়াং, পিপলস্ ফোরামের সাধারণ সম্পাদক কাজী শামসুল হক, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ জনক দেববর্মা।
এসময় আরো উপস্থিত ছিলেন কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অজানা আহমেদ কামরান, মো.আহাদ মিয়া, সাংবাদিক সালাউদ্দিন শুভ, ইকো ট্যুর গাইড শাহীন মিয়া, পরিবেশকর্মী সাজু মারছিয়াং প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা পরিবেশ দুষণ রক্ষায় প্লাস্টিক বর্জনের পাশাপাশি প্লাস্টিক উৎপাদন হ্রাসের আহবান জানান।
বক্তারা বলেন, পরিবেশ প্রাণ- প্রকৃতি রক্ষায় জনসচেতনতার পাশাপাশি আমাদেরকে আরও সচেতন হতে হবে। প্লাস্টিক ব্যবহারে পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মধ্যে পড়ে তাই এটি বর্জন করতে হবে।
এসময় বন বিভাগের বিভিন্ন বিটের কর্মকর্তা, সাংবাদিক,কমলগঞ্জ থানা ও ট্যুরিস্ট পুলিশের সদস্য, বিজিবি, সিএমসি’র সদস্য ও সিপিজি’র সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।