সিলেট , ,

জুড়ী-বড়লেখা সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

News Room
প্রকাশিত October 25, 2026, 10:26 PM
জুড়ী-বড়লেখা সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) একাধিক চেষ্টা কঠোরভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত তিন দিনে বিএসএফের পক্ষ থেকে পুশ-ইনের এ অপচেষ্টা চালানো হলেও বিজিবির তৎপরতা ও স্থানীয় জনগণের সহযোগিতায় তা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে ৫২ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৩ অক্টোবর) থেকে রোববার (২৫ অক্টোবর) পর্যন্ত টানা তিন দিন ৫২ বিজিবি (বিয়ানীবাজার ব্যাটালিয়ন)-এর আওতাধীন জুড়ী ও বড়লেখা উপজেলার দুর্গম পাহাড়ি এবং ঘন জঙ্গলসংলগ্ন সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। এ সময় বিএসএফের মাধ্যমে সীমান্ত পার করে ২৫ থেকে ৩০ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালানো হয়। তবে বিজিবির দ্রুত পদক্ষেপ ও নিবিড় নজরদারির মুখে সেই চেষ্টা ভেস্তে যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পুশ-ইন করতে চাওয়া এসব ব্যক্তির মধ্যে মানসিকভাবে অসুস্থ এক ভারতীয় নাগরিকও রয়েছেন। ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান জানান, সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকার নিরাপত্তা রক্ষায় গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।

For more information

আরো দেখুন