বাংলাদেশ ব্যাংক বলছে, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রামসহ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিহ্নিত অন্যান্য বন্যাকবলিত এলাকার ১ জুলাইয়ের বিদ্যমান অশ্রেণিকৃত স্বল্পমেয়াদি কৃষি ও সিএমএসএমই ঋণ পরিশোধ সহজ করতে কিছু নির্দেশনা অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত প্রদেয় ঋণের কিস্তি সংশ্লিষ্ট ঋণের মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে পরিশোধ করতে হবে। এ ছাড়া সিএমএসএমই খাতের চলমান যেসব ঋণ উল্লিখিত তিন মাসের মধ্যে সমন্বয়যোগ্য, সেসব ঋণ সমন্বয়ের মেয়াদ তিন মাস বাড়াতে হবে। তবে কোনো গ্রাহক যদি এসব সুবিধা নিতে না চান, সে ক্ষেত্রে পূর্বনির্ধারিত পরিশোধ সূচি অনুযায়ী ঋণ ও ঋণের কিস্তি পরিশোধ ও সমন্বয় করা যাবে।